২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক্টরে আটকে শিশুর মৃত্যু

কুমিল্লার চান্দিনা উপজেলায় মোটর ওয়ার্কশপে কাজ করার সময় এক শিশু শ্রমিক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমিল্লf প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 07:43 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বৃহস্পতিবার বিকালে নিহত সিফাত (১৩) উপজেলার পালকি সিনেমা হলের কাছে মোকাম শাহ মোটর ওয়ার্কশপে কাজ করত।

চান্দিনা বাজারের কাছের মহারং এলাকার সিরাজুল ইসলামের ছেলে সিফাত।

প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে চান্দিনা থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম বলেন, “ওয়ার্কশপে একটি ট্রাক্টরের লাঙ্গলের ফলায় কাজ করছিল সিফাত। এ সময় চালক ট্রাক্টরটি স্টার্ট দিলে লাঙ্গলের সঙ্গে পেঁচিয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।”

এ ঘটনার পর ওয়ার্কশপ মালিক হাবিবুর রহমান ও ট্রাক্টর চালক পালিয়ে যায় বলে জানান তিনি।