২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে যাত্রী নিহত

জামালপুর রেল স্টেশনে চলন্ত ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে চাকায় কাটা পরে অজ্ঞাত পরিচয়ের এক যাত্রী নিহত হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 04:48 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

জামালপুর রেল স্টেশনের সহকারী মাস্টার লিয়াকত আলী জানান, বৃহস্পতিবার দুপুরে আন্তঃনগর অগ্নিবীনা এক্সপ্রেসের নিচে ওই ব্যক্তি কাটা পড়েন।  

রেল পুলিশ ৩০ বছর বয়সি ওই ব্যক্তির দেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্টেশন মাস্টার লিয়াকত বলেন, ট্রেনটি পুরোপুরি থামার আগে নামতে গিয়েই পড়ে যান ওই যুবক।