২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

অস্ত্র মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে টাঙ্গাইলের একটি আদালত।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 03:53 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মির্জা মুহাম্মদ আইয়ুব আলী এ দণ্ড দেন।

দণ্ডিত নুরুল ইসলাম (৩০) সদর উপজেলার সাকরাইলের আবুল হোসেনের ছেলে।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম নাসিমুল আক্তার জানান, ২০০৯ সালের ১৩ জুলাই সদর উপজেলার পোড়াবাড়ীর মিনহাজের দোকান থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলিসহ নুরুল ইসলাম গ্রেপ্তার হন।