চাঁপাইবাবগঞ্জে অস্ত্র উদ্ধার
চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি পিস্তল ও কয়েকরাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার রাতে উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুরুল আলম জানান, রাত পৌনে ৮টার দিকে তেলকুপি সীমান্তের ১৮২ নম্বর পিলারের কাছে দুইজনকে দেখে তেলকুপি বিওপির বিজিবি জওয়ানরা চ্যালেঞ্জ করেন।
এ সময় তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ থেকে বিজিবি সদস্যরা পিস্তলসহ দুইটি ম্যাগাজিন ও ছয়রাউন্ড গুলি উদ্ধার করেন।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে তিনি জানান।
