২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সাড়ে ৩ লাখ ভিটামিন এ খাওয়ানো হবে

নওগাঁ জেলায় শনিবার প্রায় তিন লাখ ৫৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 06:53 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বুধাবর দুপুরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

সভায় বলা হয়, ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সের ২৬ হাজার ৭শ’ শিশুকে নীল রঙের এবং ১ বছর থেকে ৫ বছর বয়সের ৩ লাখ ২৭ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় ভিটামিন এ ক্যাম্পেইন সফলভাবে সম্পাদন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।

সিভিল সার্জন ডা. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. একেএম কামরুজ্জামান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জাহিদ নজরুল ইসলাম, পরিসংখ্যানবিদ আব্দুস সবুর প্রমুখ।