২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে জামায়াতের মিছিলের চেষ্টা

রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 10:58 AM

Updated : 23 Aug 2022, 07:01 PM

ঢাকা মহানগর পুলিশের ডেমরা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম বলেন, জামায়াত-শিবির কর্মীরা বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-মাওয়া সড়কের বিদ্যুতের গলি থেকে একটি মিছিল বের করার চেষ্টা করে। এ সময় টহল পুলিশের একটি দল ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

তবে সেখানে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।