২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিণাকুণ্ডুতে দিন মজুরকে গলা কেটে হত্যা

ঝিনাইদহের হরিণাকুণ্ডতে এক দিন মজুরকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 09:51 AM

Updated : 23 Aug 2022, 07:01 PM

হরিণাকুণ্ড থানার ওসি মহিবুল হক জানান, বুধবার সকালে উপজেলার দখলপুর গ্রামের নাউমারা মাঠ থেকে ইজাল উদ্দিনের (৪০) লাশ উদ্ধার করা হয়।

নিহত ইজাল দখলপুর গ্রামের প্রয়াত আকবর আলির ছেলে।

মঙ্গলবার রাতে কোনো এক সময়ে তাকে হত্যা করা হয় বলেও জানান ওসি।

স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত ৯টার দিকে দখলপুর বাজার থেকে বাড়ি ফেরা পথে হামলার শিকার হন ইজাল। 

সন্ত্রাসীরা তাকে নাউমারা মাঠের খালের পাড়ে নিয়ে গিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে যায় বলে ধারণা করছে পুলিশ। 

তবে কারা কেন এ ঘটনা ঘটিয়েছে- সে বিষয়ে কিছু জানাতে পারেননি ওসি।