২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু

স্থানীয় একটি বাজারে দোকান বরাদ্দে অনিয়মের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেড়ঘণ্টা রেল অবরোধ করেছে ব্যবসায়ীরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 03:26 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

মঙ্গলবার বেলা ১২টার দিকে গঙ্গাসাগর স্টেশনে কয়েকশ’ তৃণমূল ব্যবসায়ী রেললাইনের ওপর প্রতিবন্ধকতা তৈরি করে।

এতে ঢাকা-চট্টগ্রাম এবং সিলেট-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ এসে তাদের সঙ্গে আলোচনা করে সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ব্যবসায়ীদের দাবি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার প্রতিশ্রুতি দেয়ার পর তারা অবরোধ তুলে নিলে বেলা দেড়টা থেকে রেল চলাচল চালু হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী স্টেশন মাস্টার শোয়েব হাসান জানান, অবরোধে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি গঙ্গাসাগর স্টেশনের কাছাকাছি স্থানে আটকা পড়ে।

মোগড়া বাজারের ব্যবসায়ী শেখ শাহীন বলেন, আখাউড়ার সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট এক কর্মচারী দুর্নীতির মাধ্যমে মোগড়া বাজারে ৫৪টি দোকান বরাদ্দ দিয়েছেন।

“তৃণমূল ব্যবসায়ীরা অবৈধভাবে তাদের অর্থ দিতে না পারায় অর্থশালী ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেয়া হয়েছে।”

এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে কোনো কাজ না হওয়ায় তারা রেলপথ অবরোধ করেছেন বলে জানান তিনি।