২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রাইভেট পরীক্ষার নিবন্ধন অনলাইনে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালের ডিগ্রি (পাস)  বিএ/বিএসএস/বিবিএস প্রাইভেট ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার নিবন্ধন অনলাইনে করতে হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 01:39 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  নিবন্ধনের আবেদন ফরম ২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট  www.nubd.info/degree-pass  থেকে সংগ্রহ করা যাবে।

পূরণকৃত আবেদন ফরম নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ ৪ ডিসেম্বর।

কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রির শেষ তারিখ ১০ ডিসেম্বর। নিবন্ধন ফি ও তালিকাভুক্তি ফি’র ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ১২ ডিসেম্বর বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া এ বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.nuadmission.info, www.nubd.info  থেকেও জানা যাবে।