২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল দুঘণ্টা বন্ধ  

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ দুঘণ্টা বন্ধ ছিল।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 07:42 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের মাস্টার অমৃতলাল বণিক জানান, বিকাল ৫টার দিকে তেলবাহী ট্যাংকসহ দুটি বগি লাইনচ্যুত হয়।

সন্ধ্যা ৭টায় বগি দুটি উদ্ধারের পর চলাচল আবার স্বাভাবিক হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পর ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস এবং চট্টগ্রাম ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া মহানগর গোধুলী এক্সপ্রেস, নোয়াখালী থেকে ছেড়ে যাওয়া উপকূল এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।

পুরনো খবর:

ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন লাইনচ্যুত