২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 06:54 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের মাস্টার অমৃতলাল বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৫টার দিকে কসবায় তেলবাহী ট্যাংকসহ দুটি বগি লাইনচ্যুত হয়।

এতে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস এবং চট্টগ্রাম ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া মহানগর গোধুলী এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

স্টেশন মাস্টার আরো বলেন, আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।

তবে কাজ শেষ হতে কতক্ষণ লাগবে তা তিনি জানাতে পারেননি।