২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলিটেকনিক শিক্ষার্থীদের ভাংচুর, শ্রমিকদের অবরোধ

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ট্রাক ভাংচুরের প্রতিবাদে টাঙ্গাইলে একঘণ্টা সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 04:43 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

টাঙ্গাইল মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে আশেকপুর বাইপাস সড়কে সোমবার বেলা ১২ থেকে ১টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।

দুই দফা দাবিতে দেশের অন্যান্য স্থানের মতো টাঙ্গাইল শহরেও সকাল থেকে লাঠি হাতে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত ট্রাক ভাংচুর করে।

জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলিটেকনিকের শিক্ষার্থীদের ট্রাক ভাংচুরের প্রতিবাদে শ্রমিকরা এ সংযোগ সড়কে অবরোধ করে।

পরে পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয়া হয়।