২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবারকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৬ অক্টোবর

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশনের ১১তম সাক্ষী চমন সিকান্দার জুলকারনাইন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 11:57 PM

Updated : 11 Jul 2022, 12:30 PM

আগামী ৬ অক্টোবর এমামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য‌ করেছে ট্রাইব্যুনাল।

বিচারপতিএটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন চমনসিকান্দার জুলকারনাইন।

সাক্ষ্যেতিনি বলেন, ১৯৭১ সালের অক্টোবরের শেষ দিকে রাজাকার কমান্ডার মোবারকের নেতৃত্বে১৮/২০ বছরের এক যুবককে অপহরণ করে ব্রাক্ষণবাড়িয়ার কালীবাড়িতে স্থাপিত রাজাকারক্যাম্পে নিয়ে আসে। পরে শহরের কুরুলিয়া ব্রিজের উপরে নিয়ে তাকে গুলি করে হত্যা করাহয়।

তিনিজানান, ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশেআরেক শিক্ষকের নেতৃত্বে ওই ‘দুষ্কৃতকারী’কে দেখার জন্য কালীবাড়িতে যান স্কুলেরছাত্ররা।

১৯৭১সালে ওই স্কুলের পঞ্চম শ্রেণিরছাত্র ছিলেন সাক্ষী চমন সিকান্দার।ওইসময় তার বয়স ছিল ১০/১১ বছর।

তিনিবলেন, “দেশের পরিস্থিতি খারাপ থাকায় আমরা স্কুলে যেতাম না। অক্টোবরের শেষ দিকেস্কুলের প্রধান শিক্ষক ছাত্রদের প্রতি নোটিস জারি করেন যে স্কুলের পূর্ব পাশেকালীবাড়িতে একজন দুষ্কৃতকারী ধরা পড়েছে। আমরা যেন তাকে গিয়ে দেখে আসি। এরপর আমরাআব্দুর রউফ স্যারের নেতৃত্বে ওই বাড়িতে যাই|”

“কালীবাড়িরভেতরে গিয়ে দেখি মন্দিরের বারান্দায় গুলিবিদ্ধ ১৮/২০ বছরের একজন যুবক পড়ে আছে। সেযন্ত্রণায় ‘পানি, পানি’ বলে কাতরাচ্ছিল। তখন একজন রাজাকার তাকে বলে, ‘পাকিস্তানজিন্দাবাদ’ বল, পানি দেব’।”

তিনিজানান, এর তিন/চার দিন পর মন্দিরের পাশ দিয়ে স্কুলে যাওয়ার সময় ওই যুবকটিকে মন্দিরেরবারান্দায় আর দেখতে পাননি তিনি।

পরেস্থানীয় লোকজনের কাছে শুনতে পান, আগের দিন রাতে যুবকটিকে রাজাকার কমান্ডারমোবারকের নেতৃত্বে শহরের কুরুলিয়া ব্রিজের উপরে গুলি করে হত্যা করা হয়েছে। এরপরতার লাশ সেখানে পুরো দিন ফেলে রাখা হয়।

সাক্ষ্যদেয়া শেষ হলে এ সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এএইচএম আহসানুলহক হেনা।

গত২৫ ফেব্রুয়ারি মোবারক হোসেনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করাহয়। ১২ মার্চ অভিযোগ আমলে নিয়ে জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়ট্রাইব্যুনাল।

২৩এপ্রিল তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, আটক, নির‌্যাতন ও লুটপাটের পাঁচটি ঘটনায় অভিযোগগঠন করা হয়। গত ১৬ মে সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে মামলার বিচারকাজ শুরু হয়।

প্রসিকিউশনের তদন্ত সংস্থা বলছে,আখাউড়ার নয়াদিল গ্রামের মোবারক একাত্তরে স্থানীয় রাজাকার বাহিনীর কমান্ডারছিলেন।ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের তৈরি রাজাকারের তালিকায়ও তার নাম রয়েছে।

একাত্তর-পরবর্তী সময়ে জামায়াতেররাজনীতি করলেও পরে তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন এবং এক পর্যায়েআখাউড়ার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। দুই বছর আগে তাকে দলথেকে বহিষ্কার করা হয়।

একাত্তরে একটি হত্যাকাণ্ডের অভিযোগে ২০০৯সালের ৩ মে ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে মোবারকের বিরুদ্ধে একটি মামলাহয়।

তখন হাই কোর্ট থেকে অন্তর্বর্তীকালীনজামিন নেন তিনি। পরে উচ্চ আদালতের নির্দেশে ২০১১ সালের ১৯ অক্টোবরব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর তার মামলা আন্তর্জাতিক অপরাধট্রাইব্যুনালে পাঠানো হয়।

গত বছর ১৫ জুলাই মোবারক হোসেনকে দুইমাসের জামিন দেয় ট্রাইব্যুনাল।এরপর কয়েক দফায় তার জামিনের মেয়াদ বাড়ানো হয়।সর্বশেষ ১২ মাচ অভিযোগ আমলে নিয়ে জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশদেয় ট্রাইব্যনাল।

গতবছরের ১৬ জুলাই থেকে গত ২২ জানুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে তদন্ত চালায় আন্তর্জাতিকঅপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।