২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

মেঘনায় জাল পাতা নিয়ে দুদল জেলের সংঘর্ষে নদীতে পড়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 09:53 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

রোববার দুপুরে জেলে মামুনের (৩০) লাশ উদ্ধার করা হয়। তিনি গত শুক্রবার রাতে নিখোঁজ হয়েছিলেন।

মামুন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভোলনাথ গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

দৌলতখান থানার ওসি মজিবুল হক জানান, স্থানীয় চেয়ারম্যানের কাছে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জেলেদের বরাত দিয়ে দৌলতখানের হাজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান,  শুক্রবার রাতে দৌলতখানের হুজুরের খাল সংলগ্ন মেঘনার জাল পাতা নিয়ে মেহেন্দিগঞ্জের জেলে মামুনের সাথে একই এলাকার জাকির ও সলেমানের বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়।

মামুনকে প্রতিপক্ষ বাঁশ ও বৈঠা দিয়ে পিটিয়ে নদীতে ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে।