২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার অপরাধ দমনে আইন হবে: ইনু

সাইবার অপরাধ প্রতিরোধে দ্রুত আইন করতে যাচ্ছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 08:33 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

রোববার বেলা সাড়ে ১২টায় রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে ‘তথ্য অধিকার আইন ২০০৯’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার তথ্য প্রযুক্তির বিকাশে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির অপব্যবহার রোধ করতে সাইবার অপরাধ দমনে আইন করতে চায় সরকার।

নির্দলীয় সরকার ব্যবস্থার দাবির বিষয়ে তিনি বলেন, অতীতে এ ব্যবস্থায় অনুষ্ঠিত নির্বাচনে পরাজিতরা কোন সময়ই ফলাফল মানেনি।

ভবিষ্যতে এ ব্যবস্থাতে নির্বাচন হলে এবং সেখানে বিএনপি পরাজিত হলে বিএনপি ফলাফল মানবে কি না- প্রশ্ন রাখেন ইনু।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরো বলেন, দেশে বর্তমানে যেসব পত্রিকা আছে সেগুলোর ৯৫ ভাগই সরকারের সমালোচনা করে। যে সরকার সমালোচনা সহ্য করতে পারে না, তারা গণতন্ত্র রক্ষা করতে পারেন না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার মো. ফারুক, পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর, ঢাকা রিপোর্টার্স ইউনটির সভাপতি শাহেদ চৌধুরী, বিএফইউজে মহাসচিব শওকত মাহমুদ প্রমুখ।