২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রাক পুকুরে, চালকের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি ট্রাক সড়কের পাশে খাদে পড়ে গেলে চালকের মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 07:53 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

রোববার বিকালে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের ভাটিয়ালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত চালকের পরিচয় জানা যায়নি।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সফিউল আজম বলেন, আলু বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছলে সামনের ডান দিকে চাকা ফেটে যায়।

এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে ডুবে যায়।

পুলিশ ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছে বলেও জানান তিনি।