২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জোট নিয়ে শেষ কথা বলার সময় আসেনি’

নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণ এবং জোট সম্পর্কে শেষ কথা বলা যাবে না বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 07:41 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

রোববার দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ‘কবাই-লক্ষ্মীপাশা’ ও ‘নলুয়া-বাহেরচর’ এলাকায় দুটি ফেরি সার্ভিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, এখন সবার মতামতকে মাথায় নিয়ে সবাই হিসাব-নিকাশ করছে। এই হিসাবের অঙ্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, কে কোন জোটে ভিড়বে, এ মুহূর্তে এটা বলা কঠিন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ওবায়দুল কাদের বলেন, “আমরা ভাবিনি সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে। কিন্তু শেষ মুহূর্তে তারা নির্বাচনে অংশ নিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনেও তারা শেষ মুহূর্তে অংশ নেবে।”

পদ্মা সেতু প্রসঙ্গে মন্ত্রী জানান, ১০ হাজার কোটি টাকা অর্থায়নে মূল সেতু ও সাত হাজার কোটি টাকা অর্থায়নে নদী শাসন কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। প্রকৌশল কমিটি কার্যাদেশ দিলেই নির্মাণ কাজ শুরু হবে।

বরিশালের যোগাযোগ ব্যবস্থা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি বলেন, “দক্ষিণাঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। তবে খুব একটা ভাল হয়েছে তা কিন্তু নয়।”