২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামে তড়িতাহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 07:30 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

নিহত মো. লিটন (৩২) চাঁদপুরের কর্ণপাড়া এলাকার বাসিন্দা।

রোববার বিকালে নগরীর পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ সিডিএ এভিনিউ এলাকায় নির্মানাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টার দিকে গুরুতর আহতাবস্থায় লিটনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মো. বাশার বলেন, বিকালে নাসিরাবাদ সিডিএ এভেনিউ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ দেখতে যায় লিটন।

এসময় ওই ভবনের একটি লোহার রডে হাত দিলে তিনি তড়িতাহত হন।