২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটির সাজেকে বিজিবির নতুন ব্যাটালিয়ন

রাঙামাটির সাজেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন একটি ব্যাটালিয়নের যাত্রা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 06:48 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

রোববার দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা বিজিবির প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে নতুন এই ৫৪ ব্যাটালিয়নের পতাকা উত্তোলন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আজিজ আহমেদ।

এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ সীমান্ত এখনো অরক্ষিত। অরক্ষিত সীমান্ত এলাকাগুলো পর্যায়ক্রমে বিজিবির নজরে আনা হচ্ছে। এ লক্ষ্যে বিজিবির নতুন চারটি রিজিয়ন হেড কোয়ার্টার ও তিনটি ব্যাটালিয়ন করা হচ্ছে।

পর্যায়ক্রমে সীমান্তের কাছাকাছি বিজিবি ক্যাম্পও স্থাপন করা হবে বলে তিনি জানান।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিবি দক্ষিণ-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী মরতুজা খান, খাড়গাছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম, খাগড়াছড়ি সেক্টর কামন্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান, ৩৯ ব্যাটালিয়নের জোন কামান্ডার লে. কর্নেল রবিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক আনুষ্ঠানের আয়োজন করা হয়।