আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু
প্রায় দুই মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি শুরু হয়েছে।
শনিবার সকালে নিরালা সি ফুড লিমিটেড ও মেসার্স অর্পিতার ইনভয়েস ১৫ হাজার নয়শ’ ৫০ কেজি মাছ ভারতে পাঠায়।
আখাউড়া স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডলারের বিপরীতে ভারতের রুপির দাম কমাসহ আরো কয়েকটি কারণে মাছ রপ্তানি কিছুদিন বন্ধ ছিল।
বর্তমানে ডলারের মূল্য নিম্নমুখী হওয়ায় রপ্তানি আবার শুরু হয়েছে।
