২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন বায়েজিদ ফায়ার স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 09:07 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

শনিবার বিকাল ৩টার দিকে ফাতেমা আক্তারকে (৮) একটি পিকআফ ভ্যান চাপা দেয় বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যে শিশুটির মৃত্যু হয়।

দুর্ঘটনার জন্য দায়ী পিকআপ অথবা এর চালককে আটক করা যায়নি বলে জানান বায়েজিদ থানার এসআই মঈন উদ্দিন।

নিহত ফাতেমা নগরীর বায়েজিদ এলাকার আরেফিন নগরের বশির মিয়ার মেয়ে। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বারের মরিচাকান্দি গ্রামে।