গণিতে সৃজনশীল পদ্ধতির প্রতিবাদে মানববন্ধন
নবম শ্রেনিতে গণিত বিষয়কে সৃজনশীল পদ্ধতি করার প্রতিবাদে গাইবান্ধায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার শহরের ১ নং ট্রাফিক মোড়ে মানববন্ধন করে তারা।
এ সময় সমাবেশে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র তানভীর আহমেদ বক্সী রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মারুফা আকতার, তানিয়া ইয়াসমিন ও অন্যরা বক্তব্য দেয়।
অবিলন্বে গণিত বিষয়ে সৃজনশীল পদ্ধতি বাতিল করার দাবি জানায় তারা।
