২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মদসহ ৩ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া থেকে ২০ বোতল বিদেশি মদসহ তিন ভুয়া সাংবাদিককে  গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 02:37 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বুধবার রাত সোয়া ১২টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান,  এলাকাবাসী আটক করে পুলিশে খবর দিলে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন- শহরের ফুলবাড়িয়া মহল্লার রিপন মিয়া (৩৬), এমরান মিয়া (৩২) ও মনির হোসেন (২৫)।  

তারা নিজেদের ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘তিতাস বাণী’ পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দেন। তবে তার কোনো সতত্য খুঁজে পায়নি পুলিশ।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) কামাল পাশা জানিয়েছেন।