নড়াইলে সংঘর্ষে নিহত ১
আধিপত্য বিস্তার নিয়ে নড়াইল সদরে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হন অন্তত ১০ জন।
বুধবার সকালে মশাখালী গ্রাম এবং পাশের মোবরাকপুর গ্রামের দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নিহত ওহিদুল বিশ্বাস (৩০) নড়াইলের লোহাগড়া উপজেলার মশাখালী গ্রামের ওহাব বিশ্বাসের ছেলে।
আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাসুম আহম্মদ ভূইয়া জানান, সকাল ১০টার দিকে মশাখালী গ্রাম এবং মোবরাকপুর গ্রামের লোকজন ঢাল, সড়কটিসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে আহত ওহিদুল বিশ্বাসকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
