২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট-আখাউড়া রুটে ডেমু ট্রেন

সিলেট-আখাউড়া রুটে বুধবার ডেমু ট্রেন চালু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 04:42 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনে ট্রেনটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও রেলমন্ত্রী মো. মুজিবুল হক।

চীন থেকে আমদানি করা এই ডিজেল ইলেক্ট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা তিনশ’।

এর আগে ঢাকা-নারায়ণগঞ্জ এবং কুমিল্লা-চাঁদপুর রুটে ডেমু ট্রেন চালু হয়।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, সিলেট থেকে ১৭৭ কিলোমিটার দূরবর্তী আখাউড়া রেলওয়ে জংশনে ট্রেনটি পৌছতে সময় লাগবে সোয়া ৬ ঘন্টা।

প্রতিদিন সন্ধ্যা ৬টায় ডেমু ট্রেনটি সিলেট থেকে আখাউড়ার উদ্দেশে ছেড়ে যাবে। আর আখাউড়া থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করবে সকাল ১০টা ৪০ মিনিটে।

যাত্রাপথে ১৭টি স্টেশনে এতে যাত্রী ওঠানামা করবে বলে জানান আবুল কালাম আজাদ।

উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “হরতালের নামে জামায়াত-শিবির ট্রেনের বগি ও ইঞ্জিনে আগুন দিয়ে দুঃসাহস দেখিয়েছে। এদের রুখতে হবে।”

রেলওয়ের ভারপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদের সভাপতিতে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, রেলওয়ের মহাপরিচালক আবু তাহের প্রমুখ।