২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাসচাপায় নিহত ২

বগুড়া শহরের বনানী এলাকায় বাসচাপায় একটি অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 02:22 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বুধবার সকালে এ দুর্ঘটনায় নিহতরা হলেন- আলিমুজ্জামান আলিম (২৫) ও অটোরিকশা চালক এনামুল হক (২২)। দুজনই ধুনট উপজেলার বাসিন্দা। আলিম কান্তনগর চরপাড়ার জুলহাজ্ব উদ্দীনের ছেলে এবং এনামুল ঈশ্বরঘাট গ্রামের চাঁন মিয়ার ছেলে।

শাজাহানপুর থানার ওসি মাহমুদুল আলম জানান, সকাল ৭টার দিকে অটোরিকশায় করে ধুনট যাচ্ছিলেন আলিম। বনানী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক এনামুল মারা যায়।

আহত আলিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।