২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি ধানক্ষেত থেকে এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 01:45 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বুধবার সকালে উপজেলার এলাইগাঁও গ্রাম থেকে ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন্দ্র নাথ রায়ের (৫০) লাশটি উদ্ধার করা হয়।

মতিন্দ্র নাথের স্ত্রী মায়া রানী রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মতিন্দ্র নাথ বাড়ি বের হয়ে আর ফেরেননি। রাত থেকেই পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। সকালে প্রতিবেশীরা বাড়ির পাশেই একটি ধান ক্ষেতে লাশ দেখতে পেয়ে পরিবারের লোকদের খবর দেয়।

বীরগঞ্জ থানার ওসি আরমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।”