২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ ‘ডাকাত’ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বহু মামলার এক পলাতক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 09:08 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার মোহাম্মদ রফিক ওরফে কালা জোবাইর (৩২) সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার মকবুল আহমদের ছেলে।

তার কাছ থেকে দেশে তৈরি একটি বন্দুক ও ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

টেকনাফ থানার ওসি মোহাম্মদ ফরহাদ জানান, সন্ধ্যা ৬টার দিকে শাহপরীরদ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয়।

কালা জোবাইরের বিরুদ্ধে এলাকায় ধর্ষণ, হত্যা, ডাকাতি, মানবপাচার, ইয়াবা ট্যাবলেট, অস্ত্রসহ এক ডজন মামলা রয়েছে বলে তিনি জানান।