২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাহাঙ্গীরনগর চা’

শিক্ষা-গবেষণায় সহায়তা এবং এ অঞ্চলের মাটির উপযোগিতা তা নির্ণয়ের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৫০টি চা চারা রোপণ করা হয়েছে। বাংলাদেশ টি বোর্ড অনুমোদিত সবুজ এই চায়ের নাম দেয়া হয়েছে ‘জাহাঙ্গীরনগর চা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 12:19 AM

Updated : 23 Aug 2022, 06:57 PM

উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা গবেষণা কাজে এই বাগানের সহায়তা নিতে পারবেন সহজেই, সিলেট অঞ্চলে যাওয়ার প্রয়োজন হবে না।”

চা চাষের জন্য উপযোগী প্রমাণিত হলে বাংলাদেশের এ অঞ্চলে সবুজ চা ছড়িয়ে দেয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উপাচার্য সোমবার বেলা ১২টায় মীর মশাররফ হোসেন হল সংলগ্ন উঁচু মাটিতে ‘জাহাঙ্গীরনগর চা’র চারা রোপণ করেন। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তার সঙ্গে ছিলেন।

দুইটি পাতা একটি কুর্ড়ি এই সবুজ চায়ের স্বাদ নেবার সুযোগ থাকবে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের।