২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জমি দখল নিয়ে সংঘর্ষ, ৩ জন আহত

চট্টগ্রাম নগরীর একটি জমি দখল নিয়ে একে খান গ্রুপের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 09:11 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

সোমবার বিকাল ৪টার দিকে লালখান বাজার মতিঝর্ণা এলাকায় এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়।

মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আবদুর রউফ, একে খান গ্রুপের কর্মকর্তারা একটি জমি নিজেদের দাবি করে সেখান থেকে বসবাসকারীদের তুলতে গেলে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা ছররা গুলি ছুড়লে তিনজন আহত হন।

আহত আবু তাহের (৩৫), আবুল হোসেন ওরফে মনু (৩৬) ও মনসুর আলীকে (৪৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই  মতিঝর্ণা এলাকার বাসিন্দা।

পুলিশ কর্মকর্তা রউফ বলেন, এ কে খান গ্রুপ ওই জমিটিকে নিজেদের দাবি করে। আর বসবাসকারীরা বলে সরকারি জায়গা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।