২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে শিবিরের হামলায় ট্রাফিক পুলিশ আহত

ফরিদপুর শহরে ইসলামী ছাত্র শিবির সমর্থকদের হামলায় এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 05:27 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

সোমবার বিকালে জনতা ব্যাংকের মোড়ে এ হামলায় আহত সুশীল হালদারকে (৪৮) ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট তুহিন লস্কর জানান, বিকাল সোয়া ৪টার দিকে জনতা ব্যাংকের মোড়ে সুশীল দায়িত্ব পালন করছিলেন সুশীল।

এ সময় ১৫/১৬ জন শিবিরকর্মী স্লোগান দিয়ে মিছিল বের করে। হঠাৎ তারা লাঠি ও হকিস্টিক নিয়ে সুশীলের ওপর চড়াও হয়।

পরে তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।