২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তের ওপাড়ে বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তের ওপাড়ে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 01:19 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

বিজিবি জানায়, রোববার রাত দেড়টার দিকে আটক হন চাঁপাতলা গ্রামের আখের আলি মণ্ডলের ছেলে হারুন (২৫)। পরে তাকে ভারতের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আসাদুজ্জামান জানান, হারুন গরু আনতে সীমান্ত পার হয়ে কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে ভারতের দেড়শ’ গজ ভিতরে ঢোকেন।

এ সময় নদীয়া জেলার টুঙ্গি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

বেলা সাড়ে ১১টায় বিজিবির কুসুমপুর ও বিএসএফর টুঙ্গি ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠক হয়।

বৈঠকে বিএসএফ জানায়, আটক বাংলাদেশিকে কৃষ্টগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।