২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শিবির-পুলিশ সংঘর্ষ

রাজশাহী নগরীতে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 12:23 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

পুলিশ জানায়, হাতবোমার স্প্লিন্টারের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, সকাল ১১টায় গণকপাড়া এলাকায় জড়ো হয়ে জামায়াত-শিবির নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নেন।

মিছিল শুরুর আগেই পুলিশ তাদের ধাওয়া দিলে পুলিশকে লক্ষ্য করে ২টি হাতবোমার বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করে জামায়াত-শিবির সমর্থকরা।

এ সময় পুলিশ পাল্টা রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে তাদের ছাত্রভঙ্গ করে দেয় বলে ওসি জিয়া জানান।