অটোবাইকের প্লাগ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।
শিউলী বেগম (৩০) পলাশী ইউনিয়নের মদনপুর ভেটেশ্বর গ্রামের অটোবাইক চালক সামসুল হকের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
পরিবারের বরাত দিয়ে আদিতমারী থানার ওসি আসলাম ইকবাল জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে চার্জে থাকা অটোবাইকের প্লাগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
