২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা সফরে আসছেন ভারতের পূর্বাঞ্চলীয় সেনা অধিনায়ক

ভারতের পূর্বাঞ্চলীয় সেনা অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল দলবির সিং চারদিনের সৌজন্য সফরে বাংলাদেশে আসছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 09:44 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল কবির ভূইয়ার আমন্ত্রণে আগামী সোমবার তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদেশের সেনাবাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের নিয়মিত বিনিময়ের অংশ হিসেবে এ সফর হচ্ছে।

এ সফরের মধ্য দিয়ে দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে ‘বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সহযোগিতা’ আরো জোরদার হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সফরে দলবির সিংয়ের সফরসঙ্গী থাকছেন তার স্ত্রী নমিতা সুহাগ, যিনি ইন্ডিয়ান আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আঞ্চলিক সভাপতি।