২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ, আটক ১

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।  

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 09:01 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

শনিবারর রাতে এ ঘটনা ঘটে। রোববার ওই গৃহবধূ ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বিকালে সাদেক (৩৫) নামের স্থানীয় এক ইউপি সদস্যকে আটক করেছে।

সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনার শিকার ওই গৃহবধূ শনিবার স্বামীসহ রাতে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে দুই যাত্রী ওঠে তাদের অটোরিকশায়।

গৃহবধূর উদ্ধৃতি দিয়ে ওসি আরো বলেন, রাত ৮টার দিকে পরে ওঠা যাত্রীরা তার স্বামীকে নেশাজাতীয় সিগারেট খাইয়ে অজ্ঞান করে ফেলে।

এরপর তাকে বালিথুবা এলাকায় একটি নিমার্ণাধীন পাকা দালানে নিয়ে ৫/৬ জন যুবক মিলে পালাক্রমে ধর্ষণ করে।

রাতে একবার জ্ঞান ফিরলে তার স্বামীকে পিটিয়ে সজ্ঞাহীন করে দেয়া হয় বলেও পুলিশকে জানায় ওই গৃহবধূ।

ওসি আরো বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।