২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে নদীতে পড়ে শিশু নিখোঁজ

বরিশালের হিজলা উপজেলায় মেঘনার ভাঙন দেখতে যাওয়া এক ব্যক্তির কোল থেকে ছেলে পানিতে পড়ে নিখোঁজ হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 08:40 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

রোববার দুপুরে হরিনাথপুর ইউনিয়নের টুমচর এলাকায় নিখোঁজ আব্দুল্লাহ (১) স্থানীয় মাসুদ খানের ছেলে।

হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরেই ইউনিয়নের বিভিন্ন স্থানে নদী ভাঙন অব্যাহত রয়েছে।

দুপুরে টুমচর এলাকায় একটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়।

ছেলেকে কোলে নিয়ে ভাঙন দেখতে যান মাসুদ খান।

এ সময় অসাবধানতাবশত তার কোল থেকে ছেলে আব্দুল্লাহ নদীতে পড়ে যায়।