২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনির নির্বাহী সদস্য শিরিনের জামিন

অর্থ পাচার মামলায় জামিন পেয়েছেন ডেসটিনি মাল্টি পারপাস কোঅপারেটিভ লিমিটেডের নির্বাহী সদস্য শিরিন আক্তার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 07:55 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ তাকে দুই মাসের জামিন দেয়।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এএম আমিন উদ্দিন। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান বলেন, “আদালত রুল জারির পাশাপাশি দুই মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। আমরা এই জামিনের বিরুদ্ধে আপিল করবো।”

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ডেসটিনির ২২ পরিচালকের বিরুদ্ধে গত বছরের ৩১ জুলাই দুটি মামলা করে দুদক।

গত ৩০ জুন গ্রেপ্তার শিরিনকে গ্রেপ্তার করা হয়।