সিরাজগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
সিরাজগঞ্জ সদরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে বহুলী ইউনিয়নের ছাব্বিশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এরা হল স্থানীয় নুরনবীর সাড়ে ৩ বছর বয়সী ছেলে আকাইদ ও নওগাঁর খোকশেদ আলীর ৩ বছরের মেয়ে ইতি।
এলাকার পল্লী চিকিৎসক এনামুল হক জানান, বাড়ির পাশের পুকুরে আরেক শিশুকে গোসল করতে দেখে এরাও পুকুরে নামে।
পানিতে তলিয়ে যাওয়ার কিছুক্ষণ পর এ দুই শিশুর লাশ ভেসে ওঠে।
