২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসের ছাদে যুবকের লাশ

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি বাসের ছাদে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 03:44 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম জানান, রোববার সকাল ১০টার দিকে ঢাকা-গাইবান্ধাগামী ‘মা সুফিয়া’ নামের একটি বাসে লাশটি পাওয়া যায়। সে সময় বাসে আর কেউ ছিল না।

“বাসটি পুরাতন পুলিশ ফাঁড়ি সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে ছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।”

একই থানার এসআই কামরুল ইসলাম জানান, নিহত যুবকের ডান গালে আঘাতের চিহ্ন রয়েছে।

বাসের ছাদে করে গাইবান্ধা থেকে ঢাকা আসার পথে গাছ বা অন্য কিছুর আঘাতে যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।