ফেরত এল তিন বাংলাদেশি
ফেনীর পরশুরাম উপজেলা সীমান্ত থেকে নিয়ে যাওয়া তিন বাংলাদেশি কিশোরকে ‘গোপনে’ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার রাতে তাদের ফেরত দেয়ার কথা নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফেনীর জায়লস্কর ৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খালেদ মাহমুদ বলেন, বিএসএফ ওই তিন কিশোরকে আনুষ্ঠানিকভাবে দেওয়ার কথা থাকলেও তা না করে গোপনে পাঠিয়ে দিয়েছে। তাদের পরিবার বিজিবিকে বিষয়টি নিশ্চিত করেছে।
ফেনীর পরশুরামের বিলোনীয়া সীমান্ত এলাকায় কৃষিকাজ করতে গেলে গত ৩০ অগাস্ট বাউর পাথর গ্রামের অদু মিয়ার ছেলে জাহিদ হোসেন (১৩), কালা মিয়ার ছেলে ছৈয়দ আলী (১৪) এবং নুরুল ইসলামের ছেলে মো. রুবেলকে (১৬) ধরে নিয়ে যায় বিএসএফ।
লে. কর্নেল খালেদ মাহমুদ জানান, ধরে নেয়ার ২২ দিন পর তাদেরকে বিলোনীয়া সীমান্ত এলাকা দিয়েই বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়েছে।
