মগবাজারে বহুতল ভবনে আগুন
রাজধানীর মগবাজার এলাকার রোকেয়া টাওয়ারেরর ১৭তম তলায় তিনটি ফ্লোরে আগুন লেগেছে।
শনিবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটলে দমকল বাহিনীর সদর দপ্তরের তিনটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ধ্যা ৬টার মধ্যেই আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রন কক্ষের ডিউটি অফিসার নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক এ কথা জানান।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।
