২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে গৃহবধূ খুন

টাঙ্গাইল শহরে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 07:06 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শহরের সাবালিয়া পাঞ্জাপাড়ায় শনিবার বিকালে খুন হন শাহ আলমের স্ত্রী আকলিমা আক্তার (২১)।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের স্বামীসহ তিনজনকে আটক করেছে।

স্বজনদের বরাত দিয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, দুপুরে আকলিমাকে বাসায় রেখে বাইরে যান স্বামী শাহ আলম।

বিকাল ৩টার দিকে বাসায় ফিরে স্ত্রীর গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেন।

পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ওসি আরো বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ স্বামী শাহ্ আলম, তার বন্ধু শাহ আলম এবং ইনসান আলীকে আটক করেছে।

এদের সবার বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোপালপুর গ্রামে।

এরা তিনজন মিলেই আকলিমা আক্তারকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ, বলেন ওসি।