২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রমেকের কর্মচারী নেতাকে কুপিয়ে জখম

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকনকে (৪৮) কুপিয়েছে দুর্বৃত্তরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 01:49 AM

Updated : 23 Aug 2022, 06:56 PM

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মেডিকেল কলেজ মোড়ে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে।  

হাসপাতালের পরিচালক ডা, রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আব্রাহাম লিংকনের শরীরের বিভিন্ন অংশে কুপিয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থা গুরুতর।”

সংগঠনের সভাপতি শাহিনুর রহমান বলেন, “দায়িত্ব পালন শেষে আব্রাহাম ১০টার দিকে হাসপাতাল থেকে ২শ গজ দূরে মেডিকেল মোড়ে চা খেতে যান। এসময় একদল মুখোশধারী তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।”

এদিকে ঘটনার পর হাসপাতাল পরিচালকের সঙ্গে বৈঠক করেছেন কর্মচারী নেতারা।

ধাপ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া জানান, ওই হামলার ঘটনার পর হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে ১৫ অগাস্ট সন্ধ্যায় মেডিকেল পূর্বগেটে রংপুর জেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক শাহীন আলমকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তিনি মারা যান।