২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যুবলীগ নেতার গাড়িতে বোমা নিক্ষেপ

জামায়াতে ইসলামীর হরতালের প্রথম দিন যুবলীগের ঢাকা মহানগরের (উত্তর) সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়েছে। তবে তিনি অক্ষত আছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 12:52 AM

Updated : 25 Apr 2022, 07:16 PM

বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় নিখিলের গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করা হয়। 

কাফরুল থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, রাত সাড়ে ৯টার দিকে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে নিখিলের গাড়ির সামনে কয়েকটা হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে ওই গাড়ির কোনো ক্ষতি হয় নাই।

এ সময় নিখিল গাড়িতে ছিলেন কি না  তাও নিশ্চিত করতে পারেননি তিনি।

অবশ্য যুবলীগের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা জানিয়েছেন, হাতবোমার বিস্ফোরণে নিখিলের কোনো ক্ষতি হয়নি।

ঘটনার সঙ্গে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান ওসি।

যুদ্ধাপরাধে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায়ের পর বুধবার থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল করছে জামায়াতে ইসলামী।