২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তেজ’ ফিরে পেল বিবর্ণ বাঘ

প্রথম দেখাতে ভাস্কর্য দুটিকে সাদা বিড়াল বলে মনে হলেও প্রকৃত অর্থে এগুলো ছিল বাঘ। পরিচর্যার অভাবে কীভাবে বাঘ বিড়াল হয়ে পড়ে তার চূড়ান্ত উদহারণ হতে পারে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় স্থাপিত এই ভাস্কর্য দুটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 12:29 AM

Updated : 23 Aug 2022, 06:56 PM

তবে আশার কথা হলো আসল শ্রী ফিরে পেয়েছে সাদা ‘বিড়াল’ দুটি।  

কারওয়ান বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরের পরে বাঘ দুটির গায়ে রঙ লাগানোর পর ‘ভয়ঙ্কর বাঘের’ রূপ ফিরে পেয়েছে তারা।

“আগে এইগুল্যারে দেখতে বিলির (বিড়াল) মতো লাগলেও এখন আসল বাঘের মতোই লাগতেছে।”

বুধবার বিকালে সার্ক ফোয়ারার মোড়ে গিয়ে দেখা যায়, চিরচেনা ডোরাকাটা রঙে চকচক করছে বাঘের ভাস্কর্য দুটি।

রাজধানীর ব্যস্ততম স্থানে এই ভাস্কর্য দুটি রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন এই পথ দিয়ে নিয়মিত যাতায়াতকারী বসুন্ধরা শপিংমলের ব্যবসায়ী আশরাফুল ইসলাম।

তিনি জানান, সন্ধ্যার পরে বাঘের ভাস্কর্য দুটির উপরে ওঠে শিশুরা খেলাধূলা করে। রয়েছে পোস্টার সাটানোর উপদ্রপ। ফলে মূল সৌন্দর্য নষ্ট হয়ে যায় খুব কম সময়েই।

সুন্দর ভাস্কর্য দুটিকে ‘রক্ষায়’ একটি সীমানা প্রাচীর নির্মাণের দাবি আশরাফুলের।

২০১০ সালের জানুয়ারিতে রাজধানীতে ১১তম সাউথ এশিয়ান (এসএ) গেমস্ উপলক্ষে সার্ক ফোয়ারার মোড়ে বাঘের ভাস্কর্য দুটি স্থাপন করা হয়েছিল।