সীতাকুণ্ডে দুই ট্রাকে আগুন
জামায়াতে ইসলামীর হরতালের প্রথম দিনে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি ট্রাকে আগুন দেয়া হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি বদিউজ্জামান জানান, শিবিরকর্মীরা বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও বাড়বকুণ্ডের মাঝামাঝি সিরাজ মিয়া রাস্তার মাথায় ট্রাক দুটিতে আগুন দেয় ।
এসময় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নেভাতে গেলে তাদের বাধা দেয়া হয়।
ওসি বলেন, হরতালকারীরা হঠাৎ মহাসড়কে উঠে ট্রাকে আগুন দেয়।
এ ঘটনায় কেউ আটক হয়নি।
