জীবন বীমা ভবনে আগুন
রাজধানীর মতিঝিলে জীবন বীমা ভবনের ১৪ তলায় বুধবার দুপুরে অগ্নিকাণ্ড ঘটেছে।
দমকল বাহিনীর নিয়ন্ত্রন কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টার দিকে ভবনটির ওপরের তলায় আগুন লাগে। তবে আধাঘণ্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।
