২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসির রায়ে জামালপুরে আনন্দ মিছিল

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আপিল বিভাগের রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ দেয়ায় জামালপুরে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 06:08 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

মঙ্গলবার দুপুরে মিছিলটি স্থানীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর গণজাগরণ মঞ্চের মুখপাত্র এনামুল হক তালুকদার রিপন ও জেলা উদীচীর প্রচার সম্পাদক সৈয়দ তানভীর আহম্মেদ।

পরে গণজাগরণ মঞ্চ শহরের দয়াময়ী চত্বরে পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করে।