২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে লরির ধাক্কায় মুয়াজ্জিন নিহত

ফেনীর মহিপাল এলাকায় লরিচাপায় নূর আহম্মদ (৬৫) নামে এক মোয়াজ্জিন নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 09:20 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

নূর আহম্মদ সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মজিলিশপুর মল্লিক বাড়ীর বাসিন্দা এবং স্থানীয় মসজিদের মুয়াজ্জিন।

মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট গোলাম রাব্বানী জানান, নূর আহম্মদ পল্লী বিদ্যুত অফিসে গিয়ে বিল পরিশোধ করে বাড়ি ফিরছিলেন।

এ সময় লরিটি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

তাকে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।